✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:১৪:৫৮ |
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেবেন প্রধানমন্ত্রী।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..