✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:০১:১৭ |

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক নতুন বিমান চলাচল বিজ্ঞপ্তিতে (নোটাম) জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে নিবন্ধিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।

ওই উত্তেজনার মধ্যে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর জবাবে একই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারত।

গত বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে ভারতের হামলার পর সংঘাত আরও তীব্র হয়। পরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান চালায়। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে যুদ্ধবিরতির পরও আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ বহাল থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা বন্ধের আর্থিক প্রভাব পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন খাতে বেশি পড়েছে। এর আগেও ১৯৯৯ সালে কারগিল সংঘাত এবং ২০১৯ সালে পুলওয়ামা সংকটের সময় একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল পাকিস্তান। সে সময়ও ফ্লাইট পরিচালনায় তুলনামূলক বেশি সমস্যায় পড়েছিল ভারতীয় বিমান সংস্থাগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..