✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

উৎপাদন ঘাটতি পোষাতে শুক্রবারও চালু ১২৬ পোশাক কারখানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২০:৫৬:২৩ |

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে উৎপাদনে সৃষ্ট ঘাটতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও উৎপাদন কার্যক্রম চালু রাখে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা। রপ্তানি আদেশের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত কর্মদিবস হিসেবে কারখানাগুলো খোলা রাখা হয়েছে। এদিন শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। কর্মস্থলে ফিরে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজ করতে দেখা গেছে। কোথাও শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কারখানা সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক কারখানায় পণ্য উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ এবং বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার কারখানা খোলা থাকায় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য দেখা গেছে। নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী উৎপাদন কার্যক্রমে অংশ নিচ্ছেন তাঁরা। তবে অতিরিক্ত কর্মদিবসে শ্রমিকদের প্রাপ্য মজুরি, সুযোগ-সুবিধা ও শ্রম আইনে নির্ধারিত অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক অস্থিরতার পর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে আসায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..