✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

শেষ মুহূর্তে আইএলটি২০’তে যোগ দিচ্ছেন প্রোটিয়া ক্রিকেটাররা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:৫৮:০৮ |

আগামীকাল দুবাইয়ে শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিত্তিক লিগ (আইএলটি২০)। গত চারটি মৌসুমে সময়সূচির সংঘাতের কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তবে এবার সেই জটিলতা এড়ানো সম্ভব হয়েছে। ফলে এবার বেশ কয়েকজন প্রোটিয়া ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন। 

এই বিষয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ডেভিড মিলার বলেন, হ্যাঁ, অবশ্যই। আমি এই লিগটি সম্পর্কে অনেক শুনেছি। অতীতে আমি বেশ কয়েকবার দুবাইয়ে এসেছি এবং এখানে অনেক ক্রিকেট খেলেছি। যদিও গত কয়েক বছরে এখানে খুব একটা খেলা হয়নি, তবে তার আগে আমি এখানে প্রচুর ক্রিকেট খেলেছি।

মিলার মনে করেন, দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের উপস্থিতি টুর্নামেন্টটিকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বলেন, আমি অবশ্যই তা মনে করি। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও শক্তিশালী করে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা দারুণ পারফর্ম করেছে এবং বিশ্ব ক্রিকেটে অনেক মানসম্পন্ন খেলোয়াড় উপহার দিয়েছে। তাই তাদের উপস্থিতি টুর্নামেন্টটিকে নিঃসন্দেহে আরও শক্তিশালী করে তোলে।

তিনি আরও যোগ করেন, প্রতিটি দলে অনেক বিদেশি খেলোয়াড় থাকায় টুর্নামেন্টটিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। আমি দীর্ঘদিন ধরেই এর অংশ হতে চেয়েছিলাম। সারা বছরের ব্যস্ত সূচির কারণে এ ধরনের টুর্নামেন্টের জন্য সময় বের করা বেশ কঠিন। এবার আমি এখানে আসতে পেরেছি কারণ এর সাথে এসএ২০-এর সূচির কোনো সংঘাত নেই। আমি সত্যিই খুব আনন্দিত।

আইএলটি২০ টুর্নামেন্টটি ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে, অন্যদিকে এসএ২০ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে একসময় বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়া হেনরিখ ক্লাসেন এই লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তার মতে, এটি বিশ্বের সেরা চারটি বা পাঁচটি লিগের একটি। তিনি বলেন, আমি জানি এটি একটি ভালো ও শক্তিশালী টুর্নামেন্ট। এখানে এসে সহজেই রান পাওয়া বা ভালো পারফর্ম করা সম্ভব নয়; আপনাকে নিজের সেরা ফর্মে থাকতে হবে। এই লিগে খেলতে আসার অন্যতম বড় কারণ এটিই। এটি বিশ্বের সেরা চার-পাঁচটি লিগের একটি।

ক্লাসেন ‘আদানি স্পোর্টলাইন’-এর মালিকানাধীন ‘গালফ জায়ান্টস’-এর অধিনায়ক, যারা প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তিনি জানেন, তার জন্য বিষয়টি খুব একটা সহজ হবে না। এই ক্রিকেটার বলেন, আপনি চাইলেই মাঠে নেমে ভালো পারফর্ম করতে পারবেন না। প্রতিটি লিগেই অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকে। অনুশীলনের সময় খেলার তীব্রতাকে কীভাবে বজায় রাখতে হয়, তার উপায় জানা থাকতে হবে। যদি আপনি কোনো গুরুত্ব না দিয়ে কেবল টুর্নামেন্টে অংশ নেন, তবে সফল হওয়া সম্ভব নয়। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ফিটনেস বজায় রাখতে হবে, নিবিড় অনুশীলন করতে হবে এবং দক্ষতার মান ঠিক রাখতে হবে।

টুর্নামেন্টের পঞ্চম আসরের দলগুলোতে দক্ষিণ আফ্রিকার ছয়জন খেলোয়াড় রয়েছেন। ক্লাসেন ও মিলার ছাড়াও অন্য চারজন হলেন, ফাফ ডু প্লেসি (দুবাই ক্যাপিটালস), তাবরাইজ শামসি (গালফ জায়ান্টস), লিজাড উইলিয়ামস (এমআই এমিরেটস) এবং জর্জ লিন্ডে (শারজাহ ওয়ারিয়র্স)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..