✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের শিরোপা পেল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:০৭:৫০ |

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে ফাইনাল মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শিরোপা পেয়েছে তারা।

গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্সআপ হয়েছে ভারত।

বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড- এশিয়া কাপ ২০২৬’। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে বাইলজের নিয়মে শিরোপা নির্ধারণ করা হয়।

লিগ পর্বে দাপট দেখিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।

ফাইনালে ওঠার পথেই ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল পাকিস্তান। ১৭ নভেম্বরের ম্যাচে শেষ বলে এক উইকেটে জেতে তারা। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য সাত রান প্রয়োজন ছিল তাদের। অলরাউন্ডার নিয়ামতউল্লাহ ছক্কা ও চার মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..