✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৩:২৮:০৪ |

পুরো শিক্ষাব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। আজ শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাষ্ট্রপতি।

এসময় তিনি ঢাকা কলেজে কাটানো নিজের জীবনের নানা সময়ের স্মৃতিচারণও করেন। রাষ্ট্রপতি ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন। 

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্রাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেই ভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।

বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..