✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১২:২৩:৫৫ |

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাতভর কনকনে ঠাণ্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘমালার উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার হারিয়ে যাচ্ছে সূর্য। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস যেন শীতের তীব্রতা আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছে।

দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে পড়েছে প্রভাব। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন একটা গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।

তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হই। তবে গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছি, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যে বরফের আশপাশে যেন আছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘমালা সূর্যকে আড়াল করে দিচ্ছে। যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না, শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..