✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১১:৫৪:৩৩ |দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের কাছে স্টার্ডহাম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
গত ১৬ নভেম্বর মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করতেন।