✕

সর্বশেষ :

বেইজিংয়ে শেষ হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৩:৫৪:৪৩ |

‘ম্যান্ডারিন: শুধু একটি ভাষা নয়’ প্রতিপাদ্য নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬ শেষ হয়েছে। গত ১৫ নভেম্বর সম্মেলনটি সমাপ্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং। সঞ্চালনা করেন চীনের শিক্ষামন্ত্রী ড. হুয়াই চিনপেং।

তিনি বলেন, চীনা ভাষার আদি ভূমি হিসেবে চীন বরাবরই উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক কল্যাণভিত্তিক সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে। আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে চীন।

হান জং আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নে চারটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বৃদ্ধি; চীন ও অন্যান্য দেশের মধ্যে সংযোগ ও সহযোগিতার মানবিক ও সাংস্কৃতিক ভিত্তি সুদৃঢ় করা; বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন উৎসাহিত করা; এবং চীনা ভাষার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া।

বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে চীনা ভাষাপ্রেমী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ সম্মেলনে সমবেত হন। চীনের বাইরে প্রায় ২১ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন। তাঁদের অনেকের ক্ষেত্রেই চীন সম্পর্কে কৌতূহল ও আগ্রহ থেকেই ভাষাটি শেখার যাত্রা শুরু হয়। চীনা ভাষা শেখার মাধ্যমে তাঁরা দেশটির আরও কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি চীনের সংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পাচ্ছেন।

বর্তমানে ৯২টি দেশ তাদের জাতীয় শিক্ষাব্যবস্থায় চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে। চীনা ভাষা শুধু বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করছে না, বরং শিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং ব্যক্তিগত ও কর্মজীবনের উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..