✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

‘এটা আমার স্বপ্ন ছিল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৫:০২:৫১ |

টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার স্বপ্ন দেখতেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে সেই স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যান। শুধু দ্বিশতকই নয়, ২৪২ রানের অপরাজিত ইনিংসে গড়েছেন। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড। এমন অবিশ্বাস্য কীর্তির পর নিজের আনন্দ আর কৃতজ্ঞতার কথা জানিয়েছেন হৃদয়।

রেকর্ড গড়া ইনিংসের পর থেকেই তার মুখে সেই অভিজ্ঞতার কথা শোনার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার প্রায় পুরো দিন ব্যাটিং করে ক্লান্ত থাকায় সংবাদ সম্মেলনে আসেননি তিনি। তবে বিশ্রাম শেষে শনিবার আবার মাঠে ফিরেছেন। এর আগে সম্প্রচারমাধ্যমের ক্যামেরায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হৃদয় বলেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’

হৃদয়ের এই সাফল্যের পেছনে রয়েছে অসাধারণ লড়াইয়ের গল্প। শুক্রবার ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের অবস্থা ছিল বেশ নাজুক। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর একের পর এক উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১৮৪ রানে পৌঁছাতেই সপ্তম ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন হৃদয়। শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে অবিশ্বাস্য ব্যাটিংয়ে যোগ করেন আরও ২০২ রান।

তার অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড পায় বাংলাদেশ। অথচ দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল মুশফিকুর রহিমের মাত্র ৩৪ রান। এমন পরিসংখ্যানই বলে দেয়, কতটা একক প্রচেষ্টায় দলকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

নিজের ব্যাটিং নিয়ে হৃদয় বলেন, টেস্ট ক্রিকেটে সুযোগ পেলে দলের জন্য সেরাটা দেওয়াই একজন খেলোয়াড়ের দায়িত্ব। সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তবে রেকর্ড গড়া ইনিংসের পুরো কৃতিত্ব নিজের কাঁধে নিতে চাননি তিনি। বিশেষ করে শেষ দিকে তাইজুল ও তাসকিনের সহযোগিতার কথা আলাদা করে উল্লেখ করেছেন। তাঁর মতে, দুই সতীর্থের সমর্থন তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল।

ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই এমন কীর্তি গড়েছেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারে কত দূরে গিয়ে থামতে চান হৃদয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত আমার কোনো লক্ষ্য নেই। শুধু দলের যা প্রয়োজন, সেটাই করতে চাই। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, দলের যা প্রয়োজন হবে, আমি সেভাবেই খেলার চেষ্টা করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..