✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৪:৫৬:০৭ |

সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন প্রবাসী দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী। সেদিনই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সাফের নিয়ম অনুযায়ী এবার ২৮ জন ফুটবলার নিবন্ধন করিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২৬ জন খেলোয়াড় শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের ম্যাচ থাকায় দেরিতে যোগ দিচ্ছেন হামজা ও ফারহান।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণকে নিয়েও ইতিবাচক খবর মিলেছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসনে থাকা তপু দ্রুত উন্নতি করছেন। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।

আজ কিংস অ্যারেনায় অনুশীলনের সময় জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘গত ম্যাচে সেরা একাদশে তপু বর্মণ ছিল, কিন্তু ওয়ার্মআপ করতে যেয়ে সে ব্যথা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। কিন্তু আমাদের ফিটনেস ট্রেইনারের পর্যবেক্ষণে ইনশা আল্লাহ তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এবং সে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশাবাদী শ্রীলঙ্কার সঙ্গে খেলায় কোচ যদি মনে করে তাহলে তাকে খেলাতে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..