✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৩:৫৫:২০ |রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, গুলশান বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, রমনা বিভাগ ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।