✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

এইচএসসি খাতা চ্যালেঞ্জ আবেদনের নতুন সময়সীমা ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ০১:০১:০৯ |
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর। কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেননি। তাঁদের কথা বিবেচনায় আবেদনের সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি বা অনলাইন ত্রুটির কারণে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।

শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে।

১০ লাখের বেশি আবেদন জমা

এর আগে গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। শনিবার ৭ নভেম্বর ছিল আবেদনের নির্ধারিত শেষ দিন।

কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের অনেকে একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনসংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

সময়সীমা বাড়ানোর ফলে যেসব শিক্ষার্থী কারিগরি সমস্যার কারণে আবেদন করতে পারেননি, তাঁরা নতুন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..