✕

সর্বশেষ :

রশিদের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রহমত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ০১:৩৯:০৩ |

দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন লেগ-স্পিনার রশিদ খান। ক্যারিয়ার দীর্ঘ করতে তিনি এই ফর‌ম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন এমন গুঞ্জনও শোনা যায়। তবে কাজের চাপ কমানের কারণে এই লেগ-স্পিনার আপাতত টেস্টে খেলেছে না বলে জানালেন আফগানিস্তানের টেস্ট অধিনায়ক রহমত শাহ।

পুরোপুরি ফিট হয়ে উঠলেই তিনি নিশ্চিতভাবে টেস্ট দলের অংশ হবেন বলে জানান আফগান অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে রশিদের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বেশ আলোচনা চলছে, কারণ পিঠের চোটের কারণে ইদানীং তিনি এই ফরম্যাটে খেলতে পারছেন না। রশিদকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটিতে মাঠের বাইরে বাউন্ডারি লাইনের পাশে বসে খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল।

অনেকেই মনে করেন, এই তারকা স্পিনারের টেস্ট দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে কথা বলার সময় রহমত শাহ আশাবাদ ব্যক্ত করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে রহমত বলেন, রশিদের বিষয়ে বলতে গেলে, দলের মেডিকেল স্টাফ ও ফিজিওরা পরামর্শ দিয়েছেন সে এখনও প্রস্তুত নয়, তাই এই মুহূর্তে তার টেস্ট ম্যাচ খেলা উচিত নয়।

তিনি আরও বলেন, আমরা তাকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটের জন্য ঝুঁকিতে ফেলতে পারি না; সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি প্রার্থনা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, কারণ সে টেস্ট ক্রিকেট খুব ভালোবাসে। তবে তার শরীর যদি অনুমতি না দেয় এবং ডাক্তার ও মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে আমরা কোনো ঝুঁকি নেব না।

রহমত বলেন, সে আমাদের প্রধান স্পিনার। দলে ফিরলে বিশেষ করে যখন প্রতিপক্ষ বড় জুটি গড়ে তুলবে, তখন আমি তাকে দিয়ে নিয়মিত বোলিং করাব। টেস্ট ক্রিকেটে তার ওপর কাজের চাপ অনেক বেশি থাকবে। টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা মাত্র তিন ঘণ্টার হয় এবং একজন বোলারকে সর্বোচ্চ চার ওভার বল করতে হয়। কিন্তু টেস্ট ক্রিকেটে কাজের চাপ অনেক বেশি। রশিদের ফিজিওর মতে, অতীতে পিঠের চোটের কারণে তাকে নিজের কাজের চাপের বিষয়টি সতর্কতার সঙ্গে সামলাতে হবে।”

তিনি আরও বলেন, আমি তার সঙ্গে এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। সে যখন পুরোপুরি প্রস্তুত ও শতভাগ ফিট হয়ে উঠবে, তখন নিশ্চিতভাবেই সে টেস্ট দলের অংশ হবে। আফগান অধিনায়ক বলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারলে তা তাদের একটি টেস্ট খেলুড়ে জাতি হিসেবে বিকশিত হতে সাহায্য করবে, কারণ বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার পর্যাপ্ত সুযোগ তারা পায় না।

তিনি বলেন, আমরা যদি আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাই এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারি, তবে তা আমাদের বিশ্বের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার এবং আরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। বেশি ম্যাচ খেললে আমরা আরও ভালো করতে পারব। মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ার কারণেই আমরা পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পাচ্ছি না—এটিই মূল কারণ।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের প্রথম টেস্টটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) শারজায় শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় টেস্টটিও একই ভেন্যুতে ১৩ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..