✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ ইকবাল সোবহান চৌধুরী আটক এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল-সাইদ মিরপুরে সতর্ক পুলিশ, শ্রমিকদের বাকবিতণ্ডা, বিএনপির মিছিল, চলছে যানবাহন গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ সাভারে সংঘর্ষে ওসিসহ আহত ৫০, সব গার্মেন্টসে ছুটি ঘোষণা পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে চূড়ান্ত হবে, কার্যকর জানুয়ারিতে

ইকবাল সোবহান চৌধুরী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ১৬:২৫:৫৭ |
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে। তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..