✕

সর্বশেষ :
গাজীপুরের ‘থাপ্পড়কাণ্ডর’ সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষে দলে ফিরলেন স্কটিশ মিডফিল্ডার ভাইয়ের সঙ্গে খেলার সময় বুকে বিঁধল কাঁচি, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি এমবাপ্পে বিতর্কে চীনে সম্প্রচার তালিকা থেকে বাদ রিয়াল মাদ্রিদের ম্যাচ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বিয়ের ছবি ফাঁস, ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর সুইফট তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ১৪:২৫:৪৯ |

বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টিকিটের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পুরুষ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেখতে টিকিট নিবন্ধনের সময় শেষ হতে তিন সপ্তাহের কম সময় বাকি। এর মধ্যে টিকিটের চাহিদা বেড়েই চলেছে। তবে ভারত–পাকিস্তান  ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। গতকাল এ তথ্য নিজেদের ওয়েবসাইটে জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আগামী বছর ৫০ ওভার সংস্করণের এ বিশ্বকাপের আয়োজক দেশ। ১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও।

ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। জোহানেসবার্গের এই একই স্টেডিয়ামে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের এই ব্যালট উইন্ডো খোলা থাকবে। এরই মধ্যে ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে প্রমাণ হয় যে টিকিটের চাহিদা কেবল হাই-প্রোফাইল ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই।

আফ্রিকার মাটিতে সর্বশেষ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ২০০৩ সালে। ২৪ বছর আফ্রিকায় ফেরা এই বিশ্বকাপে মোট ৫৭ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক শহর মোট ১২টি।

টিকিট নিবন্ধনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ ছাড়া আফ্রিকান মহাদেশ থেকে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে।

দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলোর জন্য টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতে মোট টিকিটের আবেদন ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসে ‘মোসি-ওআ-তুনিয়া’ নামে নতুন স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে–ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

নামিবিয়ার উইন্ডোহকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ড–বাংলাদেশ ম্যাচে প্রায় ৯ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে।

টিকিটের জন্য নিবন্ধন করতে এবং tickets.cricketworldcup.com ঠিকানায় গিয়ে পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন দর্শক। যেসব দর্শক এই ব্যালট উইন্ডোর মধ্যে নিবন্ধন করবেন না, ব্যালট বন্ধ হয়ে যাওয়ার পর তারা এর মাধ্যমে টিকিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..