✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ১৩:২৫:০১ |প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ (৩ নভেম্বর)। ঢাকাই সিনেমার এই নায়িকার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও কাছের মানুষজন। আর এ সবের মাঝেই স্ত্রীর প্রতি ভালোবাসা জানালেন চিত্রনায়ক ওমর সানী।
ফেসবুকে আজ মঙ্গলবার মৌসুমীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’
বাংলা সিনেমায় মৌসুমীর অবস্থানও নিজের এই কথার মাধ্যমে তুলে ধরেছেন ওমর সানী। তার পোস্টটি ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
এর আগে অন্য একটি পোস্টে ওমর সানী স্ত্রীর জন্য লিখেছেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকব।’
অভিনেতা আরও জানান, আগামী বুধবার (৪ নভেম্বর) চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট হেমায়েতপুর সাভারে তিনি থাকবেন। জন্মদিন উপলক্ষে তিনি গরিব ও দুস্থ মাঝে খাবার বিতরণ করবেন।
বলা দরকার, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন তিনি। এবার ৫৩ বছরে পা রাখবেন এই অভিনেত্রী। মৌসুমীর ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। প্রায়াত নায়ক সালমান শাহর বিপরীতে এই সিনেমায় অভিনয় করেন তিনি। আর প্রথম সিনেমা দিয়েই দর্শকের মন জয় করেন মৌসুমী।
সিনেমা করতে গিয়েই ওমর সানীর আর মৌসুমীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ১৯৯৬ সালের ২ আগস্ট তারা বিয়ে করেন। তাদের এক পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।