✕

সর্বশেষ :
গাজীপুরের ‘থাপ্পড়কাণ্ডর’ সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষে দলে ফিরলেন স্কটিশ মিডফিল্ডার ভাইয়ের সঙ্গে খেলার সময় বুকে বিঁধল কাঁচি, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি এমবাপ্পে বিতর্কে চীনে সম্প্রচার তালিকা থেকে বাদ রিয়াল মাদ্রিদের ম্যাচ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বিয়ের ছবি ফাঁস, ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর সুইফট তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

প্রেম জিনিসটা গোপনে সুন্দর: কেয়া পায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ১৩:২০:৩২ |
তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্ক কিংবা বিয়ের খবর জানতে বরাবরই কৌতূহলী থাকেন তারা। পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তারকা মুখ খুললে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে এমনই কিছু কথা জানালেন কেয়া পায়েল।

মালদ্বীপে অবকাশযাপনের সময় অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার সঙ্গে এক যুবককে দেখা যায়। মালদ্বীপের একটি অভিজাত রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। আড্ডার একপর্যায়ে ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতেও দেখা যায় কেয়া পায়েলকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।



এরপর থেকেই ওই যুবকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে নিজের একটি সুন্দর ছবি প্রকাশ করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই পোস্টের পর গুঞ্জন আরও জোরালো হয়।

নেটিজেনদের অনেকের ধারণা, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাদের কেউ কেউ মালদ্বীপ সফরকে নিছক অবকাশযাপন নয়, বরং প্রেমের সফর হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি কেয়া পায়েল।



সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রেম গোপন রাখার মধ্যেই আলাদা সৌন্দর্য রয়েছে। সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না তিনি। বিয়ের সিদ্ধান্ত নিলেই সে খবর সবাইকে জানাবেন।

কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..