✕

সর্বশেষ :
গাজীপুরের ‘থাপ্পড়কাণ্ডর’ সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষে দলে ফিরলেন স্কটিশ মিডফিল্ডার ভাইয়ের সঙ্গে খেলার সময় বুকে বিঁধল কাঁচি, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি এমবাপ্পে বিতর্কে চীনে সম্প্রচার তালিকা থেকে বাদ রিয়াল মাদ্রিদের ম্যাচ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বিয়ের ছবি ফাঁস, ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর সুইফট তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা গ্লেন ম্যাক্সওয়েলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ১৩:১৭:২৯ |
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আজ সোমবার অজি তারকার অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

গত অক্টোবরেই ঊনচল্লিশ বছরে পা রেখেছেন ম্যাক্সওয়েল। তার আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই অজি অলরাউন্ডার। এবার সব ধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড় আর অবিশ্বাস্য ১২৬.৭০ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল।

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা। লোয়ার অর্ডারে ব্যাট করা ম্যাক্সওয়েল ৪ সেঞ্চুরি আর ২৩ ফিফটি করেছেন। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে ৯১টি ক্যাচও আছে তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..