✕

সর্বশেষ :
স্পেসএক্স-টেসলা একীভূতকরণে বিশেষ কমিটি গঠন গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা, দুই শিশুসহ নিহত ৭ প্রযুক্তির সহায়তায় পরিবেশবিরোধী অপরাধ, ঝুঁকিতে আদিবাসী জনগোষ্ঠী সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে ১৫৩, ঘরছাড়া ৮ হাজার মানুষ ব্যালন ডি’অর ঘিরে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনায় কেইন চলচ্চিত্র বিভাগের প্রধানকেই ছাটাই করল নেটফ্লিক্স যুব উন্নয়নের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার ‘এআই মন্ত্রী’ নিয়োগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতি : আলবেনিয়া কি ইইউ’র পরীক্ষাগার? পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান: রিপোর্ট

যুব উন্নয়নের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:২৭:৩১ |

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..