✕

সর্বশেষ :
স্পেসএক্স-টেসলা একীভূতকরণে বিশেষ কমিটি গঠন গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা, দুই শিশুসহ নিহত ৭ প্রযুক্তির সহায়তায় পরিবেশবিরোধী অপরাধ, ঝুঁকিতে আদিবাসী জনগোষ্ঠী সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে ১৫৩, ঘরছাড়া ৮ হাজার মানুষ ব্যালন ডি’অর ঘিরে বায়ার্নের রহস্যময় পোস্ট, আলোচনায় কেইন চলচ্চিত্র বিভাগের প্রধানকেই ছাটাই করল নেটফ্লিক্স যুব উন্নয়নের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার ‘এআই মন্ত্রী’ নিয়োগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতি : আলবেনিয়া কি ইইউ’র পরীক্ষাগার? পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান: রিপোর্ট

দুর্গাপুরে আলিফ হত্যা: কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা প্রাঙ্গণ আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:০৯:২৬ |

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত লুৎফর জামান ওরফে আলিফ ফকির হত্যা মামলায় আরও একজনকে আটক করা হয়েছে। ছায়াতদন্তের মাধ্যমে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা আশিকুর রহমান প্রাঙ্গণকে (২১) আটক করে এসআরবি-১৪।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-১৪।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান প্রাঙ্গণ দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়ার মো. শাহিনের ছেলে। প্রাঙ্গণ দুর্গাপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা। এ ছাড়া জুলাই আন্দোলনেও তার নানা ভূমিকা ছিল।

এসআরবি-১৪, মামলার নথি, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার বাসিন্দা আলিফ ফকির দুর্গাপুরে তাঁর দ্বিতীয় স্ত্রী অনিন্দিতা সাংবার বাড়িতে ছিলেন। গত ১৫ অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশের একটি মনিহারি দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন আলিফ। এ সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ১৬ অক্টোবর রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এর পরদিন অপূর্ব নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। বর্তমানে তিনি দ্বিতীয় দফায় রিমান্ডে রয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকেই ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪। পরে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান প্রাঙ্গণকে আটক করে।

এসআরবি-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আবুল হাসান জানান, আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..