ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ দোকান ও খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, গতকাল দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে। এ সময় অন্তত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দেশটির খুচরা ব্যবসায়ী ও বাণিজ্য ফেডারেশনের প্রধান জানিয়েছেন, বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত দোকানগুলোর অনেকগুলোতে লুটপাট চালানো হয়েছে।ঘড়ি কিনুন
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের আশপাশে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ অক্টোবরের বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দল ও কয়েকটি শহরের মেয়রদের সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ‘ফ্রান্স জ্বলছে’। অভিবাসনের কারণে দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পরিস্থিতি নিয়ে আলোচনায় রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এলিসি প্রাসাদে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর। পরে রাত ৮টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ দেবেন তিনি বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
এ জাতীয় আরো খবর..