✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৬, | ১১:১৯:৪৩ |

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ স্থানে উঠে এসেছে ঢাকা। এর বায়ুমান স্কোর ২১৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে।

আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ শীর্ষে ; এর বায়ুমান স্কোর ২১৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। একই সময়ে স্কোর ১৯৪ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি, এর বায়ুমান স্কোর ১৭৫। দূষণের দিক থেকে ১৬১ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে সিঙ্গাপুর। এ ছাড়া ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্থানের লাহোর শহর।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..