✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বনানী কবরস্থানে সমাহিত হলেন কবরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৭, | ০৮:৪৮:২৬ |

শনিবার বাদ জোহর জানাজা শেষে বনানীর কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী৷ এসময় সেখানে উপস্থিত ছিলেন কবরীর পুত্র শাকের চিশতীসহ তার পরিবারের অনেক সদস্য, আত্মীয়-সহকর্মীরা।

কবরীর মরদেহ জোহরের আগেই নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থান এলাকায়। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কবরীকে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবরী। সেখান থেকে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো শেষে তার গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেওয়া হয় কবরীকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..