সর্বশেষ :
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড আপনারা আনন্দ দেখেননি, শুধু সমালোচনাই করেছেন : ইনফান্তিনো মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলির ঘটনায় একজন নিহত হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০ ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ আন্দোলন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি কমলো স্বর্ণের দাম, ভরি কত? ওপেনএআইর ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা এনভিডিয়ার

‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২২, | ০৮:০৬:৫৯ |
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। মডেলিং এর মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন রুপালি পর্দায়।
 
 
ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়। তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। এই সিনেমাটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।
 
তবে সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন।
 
 
তবে স্যোশাল মিডিয়ায় নুসরাত ফারিয়া বেশ সরব। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন এ নায়িকা।
 
 
 
বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।
 
 
বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের বড় শিক্ষার প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।
 
 
নুসরাত ফারিয়ার ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে ভক্তরা তার বাবা-মায়ের প্রতি শুভকামনাও জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..