✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:৫০:৪৫ |

রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় জিসান (০৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৪টার ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় দিকে তার মৃত্যু হয়। 

ভোলা জেলার লাল মোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যাবসায়ী আলী আকবরের ছেলে জিসান। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 

নিহতের বাবা আলী আকবর বলেন, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আগারগাঁওয়ে বিজ্ঞান যাদুঘরের সামনে খেলাধুলা করার সময়ে করার আইল্যান্ড থেকে রাস্তায় নামে জিসান। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনিস্টিউটে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, নিহত শিশুর লাশ হাসপাতাল মর্গে  রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..