মাদরাসাছাত্রদের ওপর নির্যাতন: নড়াইলে অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:৫৫:২৩ |

নড়াইলে মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাহবুবুর রহমান নড়াইল পৌরসভার ডুমুরতলা তাফসির উদ্দিন হাফেজিয়া মাদারাসার শিক্ষক। তিনি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে মাদরাসাটির এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ২৮ আগস্ট ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর সদর থানার মামলা করেন।

পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পায় পুলিশ।

পুলিশ জানায়, নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মাহবুবুরকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..