সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

ছেলেদের চুল ভালো রাখার উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:০৮:২৮ |

চুল নিয়ে এক্সপেরিমেন্টে এখন নারী-পুরুষ কোনো বাছবিচার নেই। হেয়ার জেল থেকে হেয়ার কালার, ব্যবহারে পিছিয়ে নেই কেউ। কিন্তু আপনি যেসব পণ্য ব্যবহার করছেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, কখনো ভেবেছেন? প্রতি ১০ জন পুরুষের প্রায় চারজন হেয়ারফল বা টাক সমস্যার শিকার। এ ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললেই মিলবে সমাধান। সাধারণ তেল শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি চুলের যত্নে নিন ঘরোয়া স্টেপ-

ধূমপানে ‘না’

মাথার স্ক্যাল্পে সঠিক মাত্রায় রক্তপ্রবাহ চুলের সতেজতা ধরে রাখতে এবং হেয়ার গ্রোথে সাহায্য করে। নিয়মিত ধূমপান মাথায় প্রবাহিত রক্তের পরিমাণ কমিয়ে দেয়। হেয়ার গ্রোথ বিঘ্নিত হয়। তাই হেয়ার গ্রোথকে ‘হ্যাঁ’ বলতে ধূমপানকে ‘না’ বলতে শিখুন।
পর্যাপ্ত পানি পান

আমাদের দেশের জলবায়ু উষ্ণ-আর্দ্র প্রকৃতির। প্রত্যেকের উচিত সারা দিনে পরিমাণমতো পানি পান করা। দেহে পানির ঘাটতি দেখা দিলে হেয়ার গ্রোথ ও হেয়ার ফলের মতো সমস্যা সামনে আসে। দিনে অন্তত তিন লিটার পানি খাবেন। একঘেয়েমি মনে হলে পানির সঙ্গে মেশাতে পারেন ফ্রুট জুস।

গ্রোথ বাড়ায় গ্রিন টি

চুল ফিট রাখতে গ্রিন টির বিশ্বজোড়া কদর। বিশেষত চুলপড়া কমাতে খুবই উপকারী। মাঝারি মাপের কাপে পানি গরম করে দুটি টি-ব্যাগ দিয়ে দিন। সময় নিয়ে ঠান্ডা করে মাথার স্ক্যাল্প পর্যন্ত মাখুন। প্রায় আট থেকে ১০ দিন ব্যবহারে চুল পড়ার হার কমে।

এ ফর অ্যালোভেরা

অ্যালোভেরার প্রোটিওলাইটিক এনজাইম, স্ক্যাল্পের মৃত কোষ সরিয়ে হেয়ারগ্রোথে প্রভাব ফেলে। অতিরিক্ত দূষণ স্বাভাবিক হেয়ার গ্রোথে বাধা হয়ে দাঁড়ায়। সপ্তাহে তিন থেকে চার দিন গোসলের আগে অ্যালোভেরা ব্যবহারে চুল দূষণমুক্ত হয়, হেয়ারফল কমে এবং গ্রে-হেয়ার প্রবলেম হ্রাস পায়। সরাসরি ব্যবহার করতে পারেন। আবার অ্যালোভেরার পাতা থেকে কাঁদ বের করে সামান্য পানি মিশিয়ে একদিন ফ্রিজে রেখে পরের দিন গোসলের আগে চুলে লাগাতে পারেন।

মাঝে মাঝে পেঁয়াজের রস

পেঁয়াজ রস হেয়ার গ্রোথে ও নতুন চুল তৈরিতে অব্যর্থ। পেঁয়াজে সালফার থাকে যা চুল পড়া, চুলের ভেঙে যাওয়া ও অকালে চুল পড়ে যাওয়া আটকায়। পেঁয়াজের রস চুলের সঠিক পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে। চুলে পুষ্টি প্রদান করে। খুব কম সময়ে চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে। বতর্মানে একাধিক ব্র্যান্ডের অনিয়ন অয়েল বাজারে পাওয়া যায়। সপ্তাহে তিন দিন রাতে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন। মাসখানেকের মধ্যেই তফাত চোখে পড়বে।

তথ্যসূত্র : সানন্দা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..