✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের জয়া পেলেন ফিল্মফেয়ার পুরস্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০১, | ১৩:২৯:১৭ |

কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’- এর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার রাতে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় তারকাদের কাঙ্ক্ষিত ব্ল্যাক লেডির মূর্তি। ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অন্যতম অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে এই পুরস্কার পান জয়া। আর ‘গুমনামি’ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসঙ্গত, ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। এই সিনেমার পরিচালক অতনু ঘোষ। ‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি।

এটি ‘বিসর্জন’ সিনেমার সিক্যুয়েল। গত বছর ‘রবিবার’ ছবির জন্য স্পেনের চলচ্চিত্র উৎসব একাধিক আসরে পুরস্কার জেতেন জয়া। এর আগে ‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস গ্রহণ করেন জয়া। একই ছবির জন্য পান জি সিনে অ্যাওয়ার্ডসও। এবারের ‘বিজয়া’ সেই ছবির সিক্যুয়েল। এ ছাড়া কলকাতায় অভিষেক সিনেমা ‘আবর্ত’-র জন্য নবীন অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার জেতেন জয়া। সব মিলিয়ে তার পুরস্কার তাকে উঠল তিনটি ব্ল্যাক লেডির মূর্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..