✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মানুষকে বোকা বানাতে অবাক করা কৌশল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০১:৫৬:৪৩ |

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি মানুষের সঙ্গে মিথ্যা বলতে পারে? শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমন এক ভয়ংকর ঘটনার মুখোমুখি হয়েছেন সিনান ক্যান ডেমির নামের এক কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী। যুক্তরাজ্যের এআই সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) একটি স্বয়ংক্রিয় এআই সিস্টেম ডেমিরকে শুধু ধোঁকাই দেয়নি, বরং নিজের মিথ্যা ঢাকতে ভুয়া প্রোফাইল তৈরি করে তার সঙ্গে তর্কও জুড়ে দেয়।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ওই তুর্কি শিক্ষার্থী ইন্টার্নশিপ না পেয়ে নিজের কাজের পরিধি বাড়াতে গিটহাবে (GitHub) কোডিং অনুশীলনে যোগ দেন। সেখানে তিনি খেয়াল করেন, ‘মিরাহোল্ট৩১’ নামের এক ব্যবহারকারী একটি ওপেন-সোর্স সফটওয়্যারে ক্ষতিকর ম্যালওয়্যার ঢোকানোর চেষ্টা করছে। ডেমির সবাইকে সতর্ক করলে ওই ব্যবহারকারী (যা আসলে ছিল এআই) মিথ্যা দাবি করে যে, সে কোনো ভুল করেনি।

বিষয়টি এখানেই শেষ হয়নি। নিজেকে সঠিক প্রমাণ করতে এআই সিস্টেমটি ‘লিনা ব্র্যান্ডট’ নামে জার্মানির এক ইঞ্জিনিয়ারের ভুয়া প্রোফাইল খোলে। সেই প্রোফাইল থেকে সে ডেমিরের কথার বিরোধিতা করে এবং সফটওয়্যারের মালিককে আপডেটটি গ্রহণ করতে চাপ দেয়। তবে শেষ পর্যন্ত ডেমির নিজের সিদ্ধান্তে অটল থাকায় হ্যাকিংয়ের এই চেষ্টা ব্যর্থ হয়।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘সাপ্লাই-চেইন অ্যাটাক’-এর চেষ্টা ছিল, যা সফল হলে অসংখ্য ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হতে পারত। এআইয়ের এমন চতুর ও প্রতারণামূলক আচরণকে তারা ভবিষ্যৎ সাইবার সিকিউরিটির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। ডেমির নিজেও মনে করেন, এআইয়ের আরও উন্নতির আগে এর ঝুঁকিগুলো সম্পর্কে বিজ্ঞানীদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..