✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ০১:৫০:১৫ |

গাছের  দেখা পাওয়া গেলেও সহজে ফুলের দেখা মেলে না, তার নাম হচ্ছে কাঁঠালিচাঁপা। রংপুরে কাঁঠালিচাঁপা দুর্লভ প্রকৃতির ফুল। এর আদিভূমি দক্ষিণ চীন, মিয়ানমার, ফিলিপাইন ও ভারতবর্ষে হলেও এক সময় বর্ষায় আমাদের দেশে এই উদ্ভিদের ফুল প্রচুর দেখা যেত।

কিন্তু জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে এই ফুল হারিয়ে যেতে বসেছে। বেশ খোঁজাখুুঁজির পরে কাঁঠালিচাঁপার সন্ধান পাওয়া গেল রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া  স্মৃতিকেন্দ্র। গ্রীষ্ম ও বর্ষায় এই ফুল বেশি হয়। অর্থাৎ গরম ও বৃষ্টি দুটোই প্রিয় কাঁঠালিচাপার।

অপরিণত ফুলের রঙ কাঁচা সবুজ, পরিণত হলে পাকা পাকা কাঁঠালের সুগন্ধি ছড়ায় বলে এই ফুলকে সহজেই চেনা যায। রঙ হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ির সংখ্যা ছয় এবং খোলা। গুচ্ছবদ্ধ ফল গোলাকার, দেখতে অনেকটা আঙুরের থোকার মতো। এই ফল পাখিদের প্রিয় খাবার। তবে এই ফুল পাতায় আবৃত্ত থাকে বলে সহজে দেখা যায় না।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ইনচার্জ ও বাংলা একাডেমির কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, কাঁঠালিচাপাঁ প্রচুর সবুজ পাতাযুক্ত ঝোপালো কাষ্ঠল গাছ।  কষ্টসহিষ্ণু এ গাছ টবে এমনকি ঘরের ভেতরে লাগানো যায়। তবে ফুল ফোটার সম্ভাবনা কম থাকে। রোদ-বৃষ্টির সঙ্গে ফুল ফোটার সম্পর্ক বেশি থাকে। লাজুক প্রকৃতির এ গাছ সহজে পাওয়া গেলেও ফুলের দেখা মেলে না কারণ ফুল পাতার মধ্যে লুকানো থাকে। প্রাথমিক পর্যায়ে ফুল যখন ফোটে তখন এর রঙ সবুজ যা পাতার সঙ্গে মিশে থাকে কিন্তু ফুল যখন হলুদ রংয়ের হয় তখন এর ঘ্রাণ অনেকটা আগের দিনের ব্যানানা চুইংগামের মতো।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে একটি পুরোনো কাঁঠালিচাঁপা চোখে পড়ে। এই শহরের আর কোথাও আছে কিনা আমার জানা নেই। এই গাছে ফুল হওয়ার পর ফলও হয়, যা দেখতে অনেকটা জলপাই-এর মতো। প্রকৃতিতে যখন বৃষ্টির পরিমাণ বেশি থাকে তখন ফুল বেশি দেখা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..