✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৩:৫৫:০৬ |

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আলাউদ্দিন (৩০) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। 

পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত আলাউদ্দিনের বাবার নাম মজিদ মোল্লা। তার কয়েদি নম্বর ৩১/এ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..