✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৮:৩৯:১৩ |

কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।  

গ্রেফতাররা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার এসআই মো: আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল বলেও অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দেয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..