✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জেমসের ক্যামেরায় মিথিলা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২১, | ০৪:২৯:১১ |

তিনি রকস্টার। গিটারের ঝঙ্কারে, কণ্ঠের যাদুতে অযুত-নিযুত শ্রোতাকে ভালোবাসায় বেঁধেছেন। ভক্তের কাছে তিনি ‘গুরু’ নামে পরিচিত। তিনি ফারুক মাহফুজ আনাম জেমস।

দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত এই কিংবদন্তী ফটোগ্রাফিতেও অনবদ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে যারা ফলো করেন তারা প্রত্যেকেই জেমস-এর ফটোগ্রাফির খবর রাখেন। এর আগে তিনি জয়া আহসান, মারিয়া নূরের সাদা-কালো ছবি ফ্রেম বন্দি করে প্রশংসিত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মডেল, অভিনেত্রী মিথিলার নাম।

জেমসের তোলা একটি ছবি ফেইসবুকে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন: ‘জোর গলায় বলছি, এই ছবিটি যিনি তুলেছেন তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল, বাংলা সংগীতের রক তারকা মাহফুজ আনাম জেমস ভাই।’

মিথিলা কলকাতা শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। গত ১ মার্চ জেমস মিথিলার এই ছবিটি তুলেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..