✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবারও বায়ুদূষণের শীর্ষ তালিকায় উঠে এলো ঢাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৩০:৩৪ |

কয়েক দিন তুলনামূলক স্বস্তিকর বাতাসের পর আবারও বায়ুদূষণের শীর্ষ তালিকায় উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানীর অবস্থান চতুর্থ। 

এদিন ঢাকার বায়ুমান এমন পর্যায়ে পৌঁছেছে, যা বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৪৭। এই মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, যার একিউআই স্কোর ১৬৮। দ্বিতীয় স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা (১৬০) এবং তৃতীয় স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৯)। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান, যার স্কোর ১৩১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের অবনতি হলে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাফেরা সীমিত রাখা উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..