ফ্লাইওভারে তিন যানবাহনের সংঘর্ষ, আহত ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৯:৫০:৪৪ |
ব্রাহ্মণবাড়িয়া শহরের  ফ্লাইওভারে প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের মৌড়াইল এলাকার ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতেরা হলেন প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুননেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশা চালক সুমন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি রিকশাও দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..