বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৮:২৯:৩৩ |

বগুড়ার আদমদীঘি উপজেলার আলতাফনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সগর হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তর পাড়া গ্রামের পারভেজ আলীর ছেলে। মঙ্গলবার রাত ৯টার দিকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জামান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আলতাফনগর রেল স্টেশন ছেড়ে আসার পর ঘটনাস্থলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বুধবার সকালে সাগরের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..