✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অ্যাপলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৪১:২৩ |

ইতিহাসে প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার লেনদেন চলাকালে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩৪২ দশমিক ৮৯ ডলারে পৌঁছালে বাজারমূল্য দাঁড়ায় ৫ দশমিক ০৩ ট্রিলিয়ন ডলার।

তবে লেনদেন শেষে শেয়ারের দাম কিছুটা কমে ৩৪০ দশমিক ০৮ ডলারে নেমে আসে। এতে অ্যাপলের বাজারমূল্য দাঁড়ায় ৪ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার।

চলতি মাসেই ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান পুনরুদ্ধার করে অ্যাপল, পেছনে ফেলে এনভিডিয়াকে। গত বছরের জুনে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছিল এনভিডিয়া। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৪ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার।

চলতি বছরে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ গ্রুপের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া, মাইক্রোসফট, মেটা, অ্যালফাবেট, অ্যামাজন ও টেসলাকেও বাজারমূল্যে ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, পণ্যের শক্তিশালী চাহিদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় তুলনামূলক নিয়ন্ত্রিত বিনিয়োগ অ্যাপলের বাজারমূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..