✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৭:০৬:৫৩ |টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাসাইলের করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ ভোরে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি শফিকুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাসাইল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাইল থানা পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।