✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১১:৫৩:১২ |

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় সাগর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। তিনি পেশায় বেকার ছিলেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মাথায় ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..