নিউ এনার্জি ভেহিক্যাল (এনইভি) উৎপাদন সংস্থা বিওয়াইডি বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে দেশের পথে হাজারের বেশি গাড়ির চাহিদা পূরণ করেছে। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান সিল মডেলের মাধ্যমে এ দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। তখন থেকেই দামভেদে কয়েকটি এনইভি মডেলের মাধ্যমে নিজেদের পোর্টফোলিও সমৃদ্ধ করে।
অন্যদিকে, স্থানীয় ক্রেতার আগ্রহ পূরণে প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি সামনে আনা হয়। এরই মধ্যে দেশের বাজারে হাজারের বেশি এনইভি গাড়ির সরবরাহ করা হয়েছে। নতুন মাইলফলক প্রসঙ্গে এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, হাজার পরিবারের হাজারো গল্পকে উদযাপন করছি, যারা বিওয়াইডিকে প্রতিদিনের যাতায়াতে সঙ্গী করেছেন।
আগামী দিনের যাত্রা সমৃদ্ধ ও সফল হবে– এমন বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাব। বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান বলেন, বাংলাদেশের জন্য গর্বের মুহূর্তে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে চালুর পর থেকেই বিশ্বমানের পণ্য ও প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটিকে সহজলভ্য করতে কাজ করছি। জানা গেছে, এই ভেহিক্যাল ব্র্যান্ডের লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমিয়ে আনা। সারাবিশ্বে উদ্ভাবনী নিউ এনার্জি ভেহিক্যাল নিয়ে আসার মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার মানোন্নয়নে কাজ চলছে।
স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ সহায়ক হবে।
এ জাতীয় আরো খবর..