✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১১:৪২:৫০ |
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে শিগগিরই ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ বাহিনীকে আরও পেশাদার হিসেবে গড়ে তোলা, দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি আধুনিক ও পেশাদার বাহিনীতে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও কার্যকর করে তোলা হবে।

দুর্নীতি দমনের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই ধরনের দুর্নীতি ও অর্থপাচার যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একজন কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—সবাই দিনশেষে নিরাপদে বাড়ি ফিরতে চান। সেই প্রত্যাশা পূরণে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্ষম ও পেশাদার হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা সরকারের পবিত্র দায়িত্ব। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং প্রতিটি নাগরিক নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..