✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৫:৩৫:৫৬ |
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনের ফুটপাত থেকে সকাল পৌনে ১০টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে আরও দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, মৃত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ ও ৬০ বছর। ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তায় সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। পাশাপাশি ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..