✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩ বছর পর অপুর ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০১, | ১২:১৮:২৬ |

আবার বড়পর্দায় দেখা মিলবে অপু বিশ্বাসের। তিন বছরের বিরতি এবার শেষ হতে যাচ্ছে এই অভিনেত্রীরর
। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল।

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। ‘শর্টকাট’-এর শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি।

অপু বিশ্বাস বলেন, ২০১৮ সালে মুক্তি পায় ‘পাংকু জামাই’। এরপর লম্বা বিরতি। সবকিছু ঠিকঠাক থাকলে এ সিনেমাটি দিয়েই আবারও দর্শকদের কাছে ফিরব। সম্প্রতি কলকাতায় গিয়ে সিনেমার ডাবিং করে এসেছি। শিগগিরই সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করা হবে।

কলকাতার পাশাপাশি শর্টকাট বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানান পরিচালক। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি এ দেশে মুক্তি দেওয়া হবে। তবে এখনও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তি হয়নি

শর্টকাট-এ কলকাতার গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। শর্টকাট ছাড়াও অপু বিশ্বাসের আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ ও দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..