হলুদ রঙের খাবার কেন খাবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৪:২৬:৩৯ |
হলুদ হচ্ছে সূর্যের রঙ। আপনি কি জানেন, হলুদ রঙের খাবারগুলো চমৎকার পুষ্টিগুণের কারণে অন্যান্য ফল ও সবজিকে ছাড়িয়ে যেতে পারে? স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা জানেন , খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে বিভিন্ন রঙের খাবার যোগ করা শরীরের জন্য খুবই উপকারী। এ কারণে পুষ্টিবিদরা খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে হলুদ ফল ও সবজি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। 

খাদ্যতালিকায় হলুদ খাবার যোগ করলে কী কী উপকারিতা পাওয়া যায় তা জানানো হয়েছে হেলদি বিল্ডার্জডের এক প্রতিবেদনে-

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে
বেশিরভাগ হলুদ রঙের ফল এবং সবজিতে পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। 

হলুদ রঙের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা হৃদরোগের আরেকটি ঝুঁকির কারণ।

সংক্রমণ দূরে রাখে
হলুদ রঙের ফল ও সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য এই পুষ্টি উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজেই ফ্লু বা সাধারণ সর্দির মতো সংক্রমণে আক্রান্ত হন তারা খাদ্যতালিকায় আরও বেশি পরিমাণে হলুদ রঙের খাবার যোগ করার কথা ভাবতে পারেন। এসব খাবারে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধকারী কোষগুলোকে সক্রিয় করতে সাহায্য করে, যার ফলে শরীর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জীবাণুগুলোকে সমস্যা তৈরি করার আগেই প্রতিরোধ করে। 

তারুণ্য ধরে রাখে 
হলুদ রঙের খাবার দেখতে নিঃসন্দেহে খুব সুন্দর। নজরকাড়া হলুদ রঙের ফল ও সবজি আপনার ত্বককে স্বাস্থ্যকর রাখার পাশাপাশি তরুণ ও সুন্দর দেখাতে সাহায্য করতে পারে। কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি উপাদান রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, ভিটামিন সি আপনার ত্বকের কোষের ক্ষতি করার আগেই ফ্রি র‍্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এটি শরীরকে আরও বেশি কোলাজেন তৈরি করতেও উৎসাহিত করে, যা বলিরেখা পড়া রোধ করতে সাহায্য করে।

অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়
উজ্জ্বল হলুদ রঙের বেশিরভাগ ফল ও সবজিতে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম এমন একটি খনিজ যা হাড়কে খনিজসমৃদ্ধ ও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ। সুতরাং হলুদ রঙের খাবার গ্রহণ আপনার অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। 

ক্যালসিয়াম-সমৃদ্ধ হলুদ খাবার গ্রহণ আপনার দাঁতকেও শক্তিশালী রাখতে সাহায্য করে। উজ্জ্বল হলুদ রঙের ফল ও সবজি আপনার হাসিকেও উজ্জ্বল করতে পারে।

দৃষ্টিশক্তি ভালো রাখে
অনেক হলুদ ফল ও সবজিতে  লুটেইন ও জিয়াজ্যান্থিন নামে এমন দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের জন্য বিশেষভাবে উপকারী। বিজ্ঞানীদের মতে, এই দুটি উপাদান আপনার দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ রাখতে সাহায্য করে। হলুদ রঙের খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..