ফের মা হলেন কারিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২১, | ১৩:০৫:৩৪ |

৯ মাসের অপেক্ষার অবসান ঘটল। নতুন অতিথি এলো ভারতের বিখ্যাত পতৌদি পরিবারে। বলিউড সেনসেশন কারিনা কাপুর দ্বিতীয় সন্তানের জননী হয়েছেন। রোববার কারিনা-সাইফ দম্পতির ঘর আলো করে আসে দ্বিতীয় পুত্রসন্তান। ছোট নবাবের আগমনে পতৌদি পরিবারে খুশির বন্যা বইছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

গেল বছরের আগস্টে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছিল সাইফ-কারিনা দম্পতি। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন তারা। রোববার খেলার নতুন সঙ্গী পেল তৈমুর।

এদিন মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।

শনিবার কারিনাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পতৌদি পরিবারের সদস্যারা। তারা অপেক্ষায় ছিলেন কখন সুসংবাদ উড়ে আসবে। প্রতীক্ষার ক্ষণ বেশি দীর্ঘ হল না। তবে নতুন অতিথির কোনো ছবি এখনও দেননি কারিনা কিংবা সাইফ। তার নামও প্রকাশ করা হয়নি।

গতকাল কারিনার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেন কারিনা।

গত বৃহস্পতিবার কারিনার মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর এসেছিলেন সাইফ-কারিনার নতুন বাড়িতে। সন্তান জন্মের কয়েকদিন আগে সাইফ ও কারিনা তাদের নতুন রাজকীয় বাসস্থানে থাকতে শুরু করেন।

এবার অন্তঃসত্ত্বা থাকাকালেও ঘরে বসে থাকেননি কারিনা কাপুর। ‘লাল সিংহ চড্ডা’ ছবির জন্য শ্যুটিং করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মত করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে। কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...