✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টিকা নিলেন নাঈম-শাবনাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১১, | ০৫:৩৪:০০ |

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকাদান শুরু হয়েছে। টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন এই তারকা দম্পতি। টিক গ্রহণের পর দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে করোনার ভ্যাকসিন গ্রহণ করলাম। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো।’

পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি।

অভিনয় ক্যারিয়ারে জুটি বেঁধে ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাঈম-শাবনাজ। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন। নাঈম-শাবনাজ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তবে তারা এখনো শোবিজে পা রাখেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..