✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজমে সহায়তা করে কাঁঠালের বীজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৪:০১:১৫ |
কাঁঠাল অনেকের প্রিয় ফল হলেও এর বীজ ফেলে দেন৷ কিন্তু কাঁঠালের মতো এর বীজও পুষ্টিগুণে ভরপুর । এতে আছে প্রোটিন, ফাইবার, বি-ভিটামিন, ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে। এই বীজ খেলে শরীরে নানা ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রায় ১০০ গ্রামের একটি বীজে চার গ্রাম প্রোটিন এবং জিরো ফ্যাট রয়েছে।

পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বীজের মধ্যে থাকা প্রোটিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এই প্রোটিনের কারণে মাংসপেশিও মজবুত হয়। মাংসপেশি শক্তিশালী করতে চাইলে সাপ্লিমেন্টের পরিবর্তে কাঁঠালের বীজ খেতে পারেন।

বদ হজমের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁঠালের বীজ খেতে পারেন। এতে থাকা উচ্চ পরিমাণের ফাইবার কোলেস্টোরলের মাত্রা কমাতে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দুর করতেও উপকারী কাঁঠালের বীজ। সেক্ষেত্রে কাঁঠালের বীজ শুকনো করে গুঁড়িয়ে প্রতিদিন খেতে পারেন।

কাঁঠালের বীজে থাকা এই ফাইবার রক্ত ধমণী থেকে কার্বোহাইড্রেট শুষে নেয়, যার ফলে শরীরে শর্করার মাত্রা বজায় থাকে। যারা ডায়াবেটিসের রোগীরা খাদ্যতালিকায় এইড বীজটি রাখতে পারেন। কাঁঠালের বীজে থাকা আয়রন রক্তাল্পতা এবং যে কোনও ধরণের রক্ত জনিত সমস্যার হাত থেকে রক্ষা করে।

কাঁঠালের বীজে থাকা ভিটামিন এ চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এই বীজ ত্বক ও চুলের স্বাস্থ্যকেও উন্নত করতে ভূমিকা রাখে। এই বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কুঁচকানো ভাব, দাগ ইত্যাদি দূর করতে সাহায্য করে। এর পাশপাশি এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের স্বাস্থ্যকে উন্নত করে।

কীভাবে খাবেন
কাঁঠালের বীজ কীভাবে সেটাও জানা খুব জরুরি। চাইলে এই বীজ সিদ্ধ করে সালাদ হিসাবে খেতে পারেন। কাঁঠালের বীজ দিয়ে স্মুদি বা মিল্কশেক বানিয়েও  খাওয়া যায়। চাইলে কাঁঠালের বীজকে গুঁড়ো করে যে কোনও খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। প্রোটিন ও ফাইবারের বাড়তি জোগান পেতে তরকারি ও অল্প তেল দিয়ে হালকা করেও ভেজে খেতে পারেন কাঁঠালের বীজ ৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..