✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেটে স্ত্রী হত্যা মামলায় স্বামী কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৭:৫৭:২৩ |

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা বেগম মোহনা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম এমরানকে করাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এমরান গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর শাবলের হাতে স্ত্রী ফাহমিদা বেগম মোহনা নিহত হন। ঘটনার পর স্বামী এমরান পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্তের পর রবিবার বিকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। নিহত গৃহবধূ দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি আরিফুল ইসলাম। তিনি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..