✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘরেই যেভাবে তৈরি করবেন আচারি খিচুড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২২:০৭:০৭ |

কখনো ঝলমলে রোদ, কখনো টুপটাপ বৃষ্টি- এমন খামখেয়ালি আবহাওয়ায় বাঙালির পাতে খিচুড়ির আবেদন যেন চিরন্তন। আর সেই খিচুড়িতে যদি থাকে ভুনা মাংসের গন্ধ আর আচারের টকঝাল স্বাদ, তাহলে তো কথাই নেই! সাধারণ খিচুড়িতে একটু ভিন্নতা আনতে আজই ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু আচারি মাংস খিচুড়ি।

যা যা লাগবে

চাল: ১ কেজি

মাংস: দেড় কেজি (ছোট টুকরো করা)

ডাল: মসুর ও মুগ ডাল মিলিয়ে ১ কাপ

আচার: ১ কাপ (আম বা জলপাইয়ের টক আচার)

তেল: ১ কাপ সরিষার তেল

মসলা: পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া, শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংস রান্না: প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। এরপর সব মসলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে রান্না করে নিন।

২. ডাল ভাজা: মুগ ডাল হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখুন। চাল ও মসুর ডালও ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩. খিচুড়ি রান্না: একটি হাঁড়িতে চাল ও ডালগুলো বাকি মসলা দিয়ে হালকা ভেজে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন।
৪. মাংস মেশানো: খিচুড়ির পানি যখন শুকিয়ে আসবে, তখন আগে থেকে রান্না করা মাংসগুলো এর ওপর ছড়িয়ে দিন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে চাল ভেঙে আঠালো হয়ে যেতে পারে।

৫. আচার যোগ করা: নামানোর ঠিক আগে টক আচার ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে দমে রাখুন কিছুক্ষণ। ব্যস তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু আচারি মাংস খিচুড়ি। বেগুন ভাজা বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..